মুন্সীগঞ্জ প্রতিনিধি.মুন্সীগঞ্জের গজারিয়ায় পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ফলজ ও বনজ ৮টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী সাগর মোল্লা সোমবার (২৩ মার্চ) দুপুরে গজারিয়া থানায় তিনজনের নাম অন্তর্ভুক্ত করে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তরশাহপুর গ্রামের বাসিন্দা সাগর মোল্লার সঙ্গে একই গ্রামের ইউসুফ মোল্লা, ইয়াসিন মোল্লা ও মামুন মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সাগর মোল্লার নিজ জমিতে থাকা ৭-৮টি বিভিন্ন প্রজাতির কাঠ ও ফলজ গাছ কেটে ফেলা হয়। পরে স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজনের মাধ্যমে তিনি জানতে পারেন, জমি দখলের উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে গাছগুলো কেটে নেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের একজন ইয়াসিন মোল্লা মুঠোফোনে জানান, তারা গাছ কাটার সঙ্গে জড়িত নন।
ভুক্তভোগী সাগর মোল্লা বলেন, গাছ কাটার ঘটনায় প্রত্যক্ষদর্শীসহ পর্যাপ্ত প্রমাণ রয়েছে। ইয়াসিন মোল্লার নির্দেশে ইউসুফ ও মামুন গাছগুলো কেটেছে। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
এ বিষয়ে গজারিয়া থানার এসআই মো. ফিরোজ জানান, একটি অভিযোগ পাওয়া গেছে।ঘটনা স্হলে গিয়ে প্রাথমিক অবস্থায় জানা গেছে গাছগুলো অনুমতি না নিয়ে কেটে ফেলা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গজারিয়ায় পুর্ব বিরোধের জেরে গাছ কর্তনের অভিযোগ
গজারিয়ায় পুর্ব বিরোধের জেরে গাছ কর্তনের অভিযোগ
মুন্সীগঞ্জ প্রতিনিধি.মুন্সীগঞ্জের গজারিয়ায় পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ফলজ ও বনজ ৮টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাগর মোল্লা সোমবার (২৩ মার্চ) দুপুরে গজারিয়া থানায় তিনজনের নাম অন্তর্ভুক্ত করে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তরশাহপুর গ্রামের বাসিন্দা সাগর মোল্লার সঙ্গে একই গ্রামের ইউসুফ মোল্লা, ইয়াসিন মোল্লা ও মামুন মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে
আসছে। এরই জের ধরে সাগর মোল্লার নিজ জমিতে থাকা ৭-৮টি বিভিন্ন প্রজাতির কাঠ ও ফলজ গাছ কেটে ফেলা হয়। পরে স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজনের মাধ্যমে তিনি জানতে পারেন, জমি দখলের উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে গাছগুলো কেটে নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের একজন ইয়াসিন মোল্লা মুঠোফোনে জানান, তারা গাছ কাটার সঙ্গে জড়িত নন। ভুক্তভোগী সাগর মোল্লা বলেন, গাছ কাটার ঘটনায় প্রত্যক্ষদর্শীসহ পর্যাপ্ত প্রমাণ রয়েছে। ইয়াসিন মোল্লার নির্দেশে ইউসুফ ও
মামুন গাছগুলো কেটেছে। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে গজারিয়া থানার এসআই মো. ফিরোজ জানান, একটি অভিযোগ পাওয়া গেছে।ঘটনা স্হলে গিয়ে প্রাথমিক অবস্থায় জানা গেছে গাছগুলো অনুমতি না নিয়ে কেটে ফেলা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত