চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরীকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে আনোয়ার (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে। এসময় ধর্ষণের শিকার কিশোরীর আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত আনোয়ার পালিয়ে যায়। আনোয়ার হোসেন হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত ভুট্টু মিয়ার পুত্র।
ধর্ষণের শিকার ওই কিশোরীর মামা অভিযোগ করে বলেন, আমার ১১ বছর বয়সী ভাগ্নি রবিবার দুপুরে বাড়ির পাশে জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে ইসলামপুর এলাকার আনোয়ার ধর্ষণ করে। এসময় তার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এলে আনোয়ার পালিয়ে যায়। আমরা শিশু ও নারী নির্যাতন আইনে মামলার দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ ইসমাইল বলেন, রবিবার বিকেলে ধর্ষনের শিকার এক কিশোরীকে হাসপাতালের জরুরি বিভাগের আনা হয় । আমরা প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করেছি।
এবিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, এক কিশোরী ধর্ষণের অভিযোগ শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এবিষয়ে ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-খবরপ্রতিদিন/ সি.ব