মেহেরপুরের গাংনীতে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ১১ জন ভিক্ষুকের মাঝে মোট ৩ লাখ ৪৩ হাজার ৯০০ টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন এবং সমাজসেবা অফিসার আরশেদ আলী সঞ্চালনা করেন।
এসময় উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চেক গ্রহণের পর ভিক্ষুকরা জানান, এ অর্থ দিয়ে তারা স্বাবলম্বী হয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করবেন। উপজেলা প্রশাসন জানায়, ধাপে ধাপে এলাকায় আর কোনো ভিক্ষুককে রাস্তায় না রাখার লক্ষ্যেই এই পুনর্বাসন কার্যক্রম চালানো হচ্ছে।
-খবরপ্রতিদিন/ সি.ব
গাংনীতে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় চেক বিতরণ
গাংনীতে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় চেক বিতরণ
মেহেরপুরের গাংনীতে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ১১ জন ভিক্ষুকের মাঝে মোট ৩ লাখ ৪৩ হাজার ৯০০ টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে
গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন এবং সমাজসেবা অফিসার আরশেদ আলী সঞ্চালনা করেন।এসময় উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।চেক
গ্রহণের পর ভিক্ষুকরা জানান, এ অর্থ দিয়ে তারা স্বাবলম্বী হয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করবেন। উপজেলা প্রশাসন জানায়, ধাপে ধাপে এলাকায় আর কোনো ভিক্ষুককে রাস্তায় না রাখার লক্ষ্যেই এই পুনর্বাসন কার্যক্রম চালানো হচ্ছে।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত