বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা গাংনীতে সড়ক নির্মাণ সম্পন্ন করার দাবীতৈ মানববন্ধন
logo

গাংনীতে সড়ক নির্মাণ সম্পন্ন করার দাবীতৈ মানববন্ধন

মেহেরপুর- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী বাজার বাসস্ট্যান্ড সড়ক নির্মাণ সম্পন্ন করার দাবীতে মানববন্ধন করেছেন গাংনীবাসী। আজ শনিবার দুপুরে গাংনীর সর্বস্তরের জনগনের ব্যানারে এ মানব বন্ধনে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শাকিল আহমেদ। 
রাশেদ বোরহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গাংনী বাজার মসজিদের ইমাম রুহুল আমিন,পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন, এনসিপি নেতা মুজাহিদ মুন্নাসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতা ও ব্যবসায়িগন। 

প্রধান অতিথী অনতিবিলম্বে রাস্তার কাজ শুরু করা ও রাস্তার দু'পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের জোর তাগিদ প্রদান করেন। তিনি আরো জানান, রাস্তা নির্মাণ সম্পন্ন করে ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং এই রাস্তার সংস্কারের যে কেউ অনৈতিক সুবিধা গ্রহণ করলে বা চাঁদাবাজি করলে শক্ত হাতে তাদেরকে প্রতিহত করা হবে। 

মানব বন্ধনে গাংনী বাজারের ব্যবসায়ি রাজনৈতিক ব্যাক্তিসহ সর্বস্তরের জনগন অংশ গ্রহন করেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন