বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা গাংনীতে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ী নিহত
logo

গাংনীতে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ী নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম মহাজন (৩২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।  বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম মহাজান মেহেরপুর জেলা সদরের দিঘিরপাড়া গ্রামের টুটু মিয়ার ছেলে।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সাইফুল ইসলাম নিজের স্যালোইঞ্জিন চালিত যান নছিমনের বিভিন্ন প্রকার মালামাল ডেলিভারি করেন। সন্ধ্যায় গাংনী বাজারে ডেলিভারি শেষে বাড়ি ফিরছিলেন। পোড়াপাড়া নামক স্থানে কোন কারণে তিনি রাস্তার উপর থেমে ছিলেন। এসময় দ্রুতগামী কোন যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। 

স্থানীয়রা তাকে রস্তাত্ব অবস্থায় রাস্তার উপর পড়ে থাকতে দেখেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। দ্রুতগামী কোন যানের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের মধ্য দিয়ে ঘটনার প্রকৃত কারণ বের করার চেষ্টা করছে পুলিশ। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন