বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা গাংনীতে র‌্যাব কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ
logo

গাংনীতে র‌্যাব কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ

মেহেরপুরে র‌্যাব-১২, সিপিসি-৩ গাংনী ক্যাম্পের এফএস পদে কর্মরত কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন (বিপি নং-৯৭১৮২০৬৪৯৪) একের পর এক ভয়ঙ্কর কর্মকা-ে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। ক্রস ফায়ার ও মিথ্যা মামলায় জড়িয়ে দেয়ার হুমকী দিয়ে চাঁদাবাজি, আসামীর স্ত্রীর সাথে সম্পর্ক সেই সাথে পশুহাটে চাঁদাদাবীর অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে বিষয়টি তদন্ত হলেও অজ্ঞাত কারনে ওই কনরেস্টবল রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে। তবে র‌্যাব কর্তৃপক্ষ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা মিমাংসা করা হয়েছে বলে দাবী করেছেন।

র‌্যাবের উর্ধ্বতন কর্তৃপক্ষ যখন বাহিনীটির অতীত বিতর্ক কাটিয়ে জনগনের আস্থা পুনরুদ্ধারে উদ্যোগী, ঠিক তখনই কনস্টেবল আব্দুল্লাহ আল মামুনের এমন ঔদ্ধত্যপূর্ণ ও আগ্রাসী আচরণ পুরো বাহিনীটিকে নতুন করে বিতর্কে ফেলবে বলে মন্তব্য করেছেন মেহেরপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর, জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং সিনিয়র আইনজীবীরা।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর কনস্টেবল মামুন র‌্যাবের এক সোর্সকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে জেলা জজ আদালতের বাইরে জামিনে থাকা এক আসামিকে ধরতে গেলে স্থানীয়রা বাধা দেয়। এসময় মামুন ক্রসফায়ারের ভয় দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। উপস্থিত আইনজীবীরা তার পরিচয় নিশ্চিত করতে আইডি কার্ড চাইলে তিনি উত্তেজিত হয়ে এডভোকেট সেলিম রেজা কল্লোলকে রাতের মধ্যে গুম করার হুমকি দেন। এতে উত্তেজিত জনতা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায় এবং মামুন গণধোলাইয়ের শিকার হন। পরবর্তীতে সদর থানা পুলিশ ও র‌্যাব কোম্পানি কমান্ডার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনার পর অনুসন্ধানে মামুনের বিরুদ্ধে বেরিয়ে আসে আরও অনেক ভয়াবহ তথ্য।

গত ১১ মে গাংনী উপজেলার চিতলা ফার্ম মধ্যেপাড়া গ্রামের বাসিন্দা মো. হাসমত আলীকে ৪৮ পিস ইয়াবাসহ আটক করে র‌্যাব-১২। অভিযোগ উঠেছে, হাসমতের স্ত্রীকে জামিনের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে কনস্টেবল মামুন তার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। স্থানীয়রা জানান, মামুনকে ওই গৃহবধূ ও তার ছোট কন্যার সঙ্গে পার্ক, কফি শপসহ বিভিন্ন স্থানে ঘুরতে দেখা গেছে। এমনকি সরকারি মোটরসাইকেলে আদালত এলাকা থেকে কফি হাউসে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।

কনস্টেবল মামুনের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি, শারীরিক নির্যাতন এবং চাঁদার টাকা না দিলে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, মামুন বিভিন্ন ব্যবসায়ী, গরুর খামারি ও চাকরিজীবীদের টার্গেট করে চাঁদা দাবি করতেন। গোপালনগরের গরুর খামারি জসিম উদ্দিন জানান, গত ৮ মে মামুন তাকে ফোনে চাঁদা দাবি করেন এবং পরে বাড়িতে গিয়ে পিস্তল ঠেকিয়ে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেন। পরে আবারও ফোন করে ৫০ হাজার টাকা দাবি করেন।

জুগিন্দা গ্রামের মিনজারুল ইসলাম অভিযোগ করেন, মামুন তার বাড়িতে গিয়ে গাঁজার ব্যবসায়ী বানানোর হুমকি দেন এবং সোর্স জোড়পুকুরিয়া গ্রামের মোশারফের মাধ্যমে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না পেলে তাকে মারধর করে মিথ্যা গাঁজার মামলায় চালান দেন। মিনজারুলের স্ত্রী পলিয়ারা জানান, মামুন বাড়িতে এসে টাকা না পেয়ে মারধর করেন এবং স্বামীকে হুমকি দেন। স্থানীয় মনোয়ারা খাতুনও একই ধরনের অভিজ্ঞতার কথা জানান। কাজিপুর ইউনিয়নের ব্রজপুর গ্রামের ভ্রাম্যমাণ গার্মেন্টস ব্যাবসায়ী বেল্টু মিয়ার কাছেও ৫০ হাজার টাকা চাদা দাবি করেন এই র‌্যাব সদস্য। তাকে চাদা না দেয়া হলে সমস্যা হতে পারে বলে হুমকি প্রদান করে।

অনুসন্ধানে জানা যায়, মামুন গাংনী র‌্যাব ক্যাম্পের সাবেক দুই কোম্পানি কমান্ডার এএসপি কপিল দেব গাইন ও এএসপি এনামুল হকের আমল থেকেই বেপরোয়া হয়ে ওঠেন। জেলার বিভিন্ন পশুহাটে গিয়ে ইজারাদারদের কাছে খাম দাবি করতেন। বামন্দী পশুহাটের ইজারাদার ও গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আওয়াল জানান, মামুন এসে জানায়, "স্যারের নির্দেশে এসেছি, খাম রেডি রাখবেন।" আরেক ব্যবসায়ী জানান, মামুন তাকে হুমকি দিয়ে বলেন, "ভাইবেন না র‌্যাব মারা গেছে। কথা না শুনলে বিপদে পড়বেন।"

স্থানীয়দের ক্ষোভ, একজন কনস্টেবল হয়েও মামুন কিভাবে এতো প্রভাবশালী হয়ে উঠলেন এবং এখনও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন। তার এসব কর্মকা-ে এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে।

র‌্যাব– ১২, সিপিসি–৩ মেহেরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. (বিএন) ওয়াহিদুজ্জামান বলেন, 'জসিম নামে একজন লিখিত অভিযোগ দিয়েছিলেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তদন্ত করেছি, কিন্তু এর কোনো সত্যতা পাওয়া যায়নি। পশু হাটে চাঁদাবাজির অভিযোগও ছিলো, তবে আওয়াল চেয়ারম্যান আমাকে জানিয়েছেন বিষয়টি ভুল বোঝাবুঝি ছিলো এবং মীমাংসা হয়ে গেছে। ফেনসিডিল রেখে ফাঁসানোর অভিযোগেরও কোনো প্রত্যক্ষদর্শী নেই। কেবল মৌখিক অভিযোগের ভিত্তিতে সত্যতা প্রমাণ হয় না। আদালতের বাইরে আইনজীবীর সঙ্গে যে ঘটনা ঘটে সেটিও ভুল বোঝাবুঝি ছিলো। আমি নিজে উপস্থিত থেকে মীমাংসা করেছি, উভয়পক্ষই দুঃখ প্রকাশ করেছে। আমার মতে এসব নিয়ে সংবাদ করার মতো কিছু নেই।'

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন