বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ গাংনীতে অস্ত্রসহ যুবদল নেতা আটক
logo

গাংনীতে অস্ত্রসহ যুবদল নেতা আটক

মেহেরপুরের গাংনী পৌরসভার পূর্বমালসাদহ গ্রামে সেনাবাহিনীর এক অভিযানে মনিরুজ্জামান মনি নামের এক যুবককে অস্ত্র সহ আটক করা হয়েছে। আজ সোমবার ভোরে এ অভিযান চালায় সেনাবাহিনী গাংনী ক্যাম্পের একটি অভিযান দল।

মনিরুজ্জামান মনি গাংনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক।

সেনাবাহিনী ক্যাম্প সুত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাংনী আর্মি ক্যাম্প মনির বাড়িতে অভিযান চালায়। অনুসন্ধান শেষে তার বাড়ির ছাদের ওপর থেকে ১টি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র রাখার অপরাধে মনিরুজ্জামান মনিকে আটক করা হয়। অবৈধ অস্ত্র রাখার অপরাধে মনির বিরুদ্ধে মামলা দায়েরের জন্য গাংনী থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন