বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা গাংনীতে দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
logo

গাংনীতে দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের গাংনীর ধানখোলা ও বাওট বাজারে দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও গাংনী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাবিদ হোসেন এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে প্রকাশ, ধানখোলা বাজারের মেসার্স কাদের স্টোরের স্বত্ত্বাধিকারী ও বাওট বাজারের মেসার্স শরিফ এন্ড সন্স অনিয়মতান্ত্রিকভাবে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত দুটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। অভিযানে দোষি সাব্যস্ত হওয়ায়  কৃষি বিপণন আইন-২০১৮ তে প্রতিষ্ঠান দুটির প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমানসহ পুলিশের একটি টীম উপস্থিত ছিলেন।

খুঁজুন