বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা গাংনীতে বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু
logo

গাংনীতে বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু

০৩-০৮-২৫ ইং।মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শওকত আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।আজ সকাল ১০ টার দিকে নিজ জমিতে সেচ দেয়ার সময় তিনি বিদ্যুতায়িত হয়।শওকত আলী ওই গ্রামের মৃত ফরাতুল্লাহ কাজীর ছেলে।  
 
স্থানীয়রা জানান, রোব্বার সকালে শওকত আলি নিজ জমিতে সেচ দেওয়ার জন্য মাঠে যান। সেখানে বৈদ্যুতিক সেচ পাম্পের মাধ্যমে পানি তোলার সময় অসাবধানতাবশতঃ বৈদ্যুতিক তারে হাত বিদ্যুতায়িত হন। আশপাশের কৃষক ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। 
 
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন