বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় গাংনীর কাজিপুর সীমান্তে ৩৯ জন বাংলাদেশীকে হস্তান্তর
logo

গাংনীর কাজিপুর সীমান্তে ৩৯ জন বাংলাদেশীকে হস্তান্তর

মেহেরপুরের কাজিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশী হিসেবে নারী ও শিশু সহ ৩৯ জনকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। আজ মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক সীমানা পিলার ১৪৭ পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। 

বিজিবি সুত্রে জানা গেছে, হস্তান্তর হওয়া সকলেই বাংলাদেশের নাগরিক। তারা অবৈধভাবে ভারতে পাড়ি দিয়েছিল। ভারতীয় পুলিশ তাদেরকে বাংলাদেশী হিসেবে গ্রেফতার করে ফেরত পাঠিয়েছে। তাদেরকে পরিবারের কাছে পাঠানোর লক্ষ্যে গাংনী থানায় প্রেরণ করা হয়েছে। 

হস্তান্তর হয়ে আসা ব্যক্তিরা ফরিদপুর, যশোর, খুলনা, নওগা ও চাপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলার বাসিন্দা। 

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান,  তাদের পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন