বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা গাংনী সীমান্তে বিজিবির অভিযান : ৫ লাখ ৮৮ হাজার টাকার ভারতীয় ওষুধ উদ্ধার
logo

গাংনী সীমান্তে বিজিবির অভিযান : ৫ লাখ ৮৮ হাজার টাকার ভারতীয় ওষুধ উদ্ধার

মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজিপুর ও তেতুঁলবাড়িয়া  সিমান্তে পৃথক অভিযানে প্রায় ৫ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকাল ১১টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ৪৭ বিজিবি এ তথ্য নিশ্চিত করে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৪৬/৬-এস এর নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডার পাড়া মাঠ নামক স্থানে বিশেষ অভিযান চালানো হয়। 

নায়েক কুমারেশ চন্দ্র এর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ভারতীয় ৪৬০ পিস ডেক্সামিথাসন ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্যে এক লাখ ৩৮ হাজার টাকা।

অন্যদিকে, একই ব্যাটালিয়নের তেতুলবাড়ী বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৪০/৫-এস এর কাছাকাছি হাটপাড়া মাঠ এলাকা থেকে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। 

জেসিও-১০০৪৯ নায়েব সুবেদার মোঃ কামরুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ভারতীয় ১১৭০ পিস ডেক্সামিথাসন ট্যাবলেট এবং ৩৩০ পিস সাইপ্রোহেপটাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। 

উদ্ধারকৃত ওষুধগুলোও ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণের কার্যক্রম চলছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন