বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা গাংনী সীমান্তে ৭ কেজি গাঁজাসহ আটক ২
logo

গাংনী সীমান্তে ৭ কেজি গাঁজাসহ আটক ২

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ী সীমান্ত থেকে ৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩২ হাজার ৭০০ টাকা।

রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এসব তথ্য নিশ্চিত করে। আটককৃতরা হলেন— গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে আরিফুল ইসলাম (৩২) এবং একই এলাকার মফিজুল ইসলামের ছেলে উজ্জ্বল হোসেন (২৪)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি, অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর তত্ত্বাবধানে এবং দিকনির্দেশনায় ২৩ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তেঁতুলবাড়ী বিওপি’র নায়েব সুবেদার মো. কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে সীমান্ত পিলার ১৩৯/৪-এস থেকে প্রায় ৫০ গজ ভেতরে মাঠপাড়া এলাকায় ভারতীয় গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ডও উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন