বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা গাজীপুরের সাংবাদিক তুহিনকে দুর্বৃত্তরা নির্মম ভাবে হত্যার প্রতিবাদে নবীরগরে মানববন্ধন
logo

গাজীপুরের সাংবাদিক তুহিনকে দুর্বৃত্তরা নির্মম ভাবে হত্যার প্রতিবাদে নবীরগরে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে দুর্বৃত্তরা নির্মম ভাবে হত্যার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নবীনগরে প্রেসক্লাবের উদ্যোগে ঐক্যবদ্ধ সাংবাদিকদের  উপস্থিতিতে  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার দুপুরে নবীনগর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সাংবাদিক সমাজ। নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ হোসেন শান্তির সভাপতিত্বে ও  শাহানুর খান আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, জালাল উদ্দীন মনির, শ্যামাপ্রসাদ চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সৌরাফ, ,উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, আব্বাসউদ্দীন হেলাল, বক্তব্য রাখেন নবীনগর রিপোটার্স ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ,অর্থ সম্পাদক শ্যামল বর্মন শিমুল।

 নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমান খলিল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ,  মিঠু সূত্র ধর পলাশ,  জামাল হোসেন পান্না, আবু কাউছার, জসীম উদ্দীন।

মানববন্ধনে বক্তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার কারণে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। এটি শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর একটি জঘন্য আঘাত। তারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে নবীনগরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

বক্তারা আরো বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যম হুমকির মুখে পড়বে। তারা জাতীয় পর্যায়ে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধের আহ্বান জানান।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন