বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে সাংবাদিকদের মানববন্ধন
logo

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে চৌরঙ্গী মোড়ে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রবিবার (১০ আগস্ট) সকাল ১১ টায় পঞ্চগড়ের চৌরঙ্গী মোড়ে সম্মিলিত সাংবাদিক সমাজ আয়োজনে এ কর্মসূচিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক মোশারফ হোসেনের সভাপতিত্বে ও ইনসান সাগরেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মো. আজহারুল ইসলাম জুয়েল (বাপা) পঞ্চগড়, জৈষ্ঠ সাংবাদিক শহিদুল ইসলাম শহিদ, সাংবাদিক রাজিউল ইসলাম রাজু, সোহাগ হায়দার, রফিকুল ইসলাম, রাসেদুজ্জামান বাবু, লুৎফর হায়দার, আব্দুর রউফ, ইকবাল বাহার, সাংবাদিক রাজু উসলাম ও আল মাহমুদ দোলন প্রমুখ।

এ সময় তারা বলেন, স্বাধীনতার পর থেকে দেশে অনেক সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। যদি এসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির বিচার হত তাহলে হয়ত সাংবাদিক তুহিনকে আজ প্রাণ দিতে হত না।
সাংবাদিকরা তুহিন ছাড়াও সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবি করেন। তারা গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ফাঁসি কার্যকর করার জোর দাবি জানান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন