গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম প্রধান আসামী স্বাধীনকে মহানগরীর শিববাড়ী মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি বিভিন্ন ধরণের অপরাধী গ্রেফতার ও হত্যার রহস্য উদঘাটনে অগ্রণী ভূমিকা পালন করছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি কুলেস ও চাঞ্চল্যকর হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি করে র্যাব সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।
উল্লেখ্য, গত ৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জিএমপি গাজীপুরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার চিফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন (৩৯) তথ্য সংগ্রহ করতে গেলে ঘটনাস্থলে জনৈক বাদশাকে একজন মহিলা পরিকল্পিতভাবে বিরক্ত করতে থাকে। এ সময় বাদশা ক্ষিপ্ত হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা স্বাধীনসহ অজ্ঞাতনামা কয়েকজন হামলা চালায়। তুহিন মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করছিলেন—এমন সময় স্বাধীন ও সহযোগীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
ঘটনার পরদিন ভিকটিমের ভাই মো. সেলিম (৫০) বাদী হয়ে বাসন থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং–১৪, তারিখ–০৮/০৮/২০২৫, ধারা–৩০২/৩৪ পেনাল কোড)।
মামলার প্রধান আসামীদের গ্রেফতারে র্যাব-১ এর পাড়াবাড়ি ক্যাম্পের একটি বিশেষ দল ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। পরবর্তীতে ৮ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা যায়, আসামী স্বাধীন (২৮), পিতা–মৃত নুর মোহাম্মদ, মাতা–মোছা. সেলিনা বেগম, সাং–সোনাহারা, থানা–ফরিদপুর, জেলা–পাবনা—গাজীপুর সদর থানাধীন শিববাড়ী মোড় এলাকায় অবস্থান করছে।
অভিযানে স্বাধীনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাসন থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
-খবরপ্রতিদিন/ সি.ব