বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা গাজীপুরে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে দুদক, আশুলিয়ায় এমন অভিযান জরুরী
logo

গাজীপুরে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে দুদক, আশুলিয়ায় এমন অভিযান জরুরী

 তিতাস গ্যাসের অবৈধ সংযোগের অভিযোগের ভিত্তিতে দুদক গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল অভিযান পরিচালনা করেছেন। এমন অভিযান আশুলিয়াতে জরুরী বলে মনে করছেন সচেতন মহল। এই অভিযানে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

গত রবিবার (২১ ডিসেম্বর ২০২৫ইং) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন গাজীপুর অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা গাজীপুর শহরের একাধিক স্থানে  এ অভিযান পরিচালনা করছেন।

দুদক জানায়, গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আবাসিক ও বাণিজ্যিক ভবনে অনুমোদনবিহীন গ্যাস সংযোগের সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই বাচাই করে প্রাথমিক সত্যতা পাওয়ার পর প্রায় শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

দুদক জানিয়েছেন, এই অভিযানের মাধ্যমে সংগৃহীত তথ্য যাচাই-বাছাই শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ গ্যাস সংযোগ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।

খুঁজুন