বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা গাজীপুরে ৯৩ বোতল মদসহ মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার উদ্ধার
logo

গাজীপুরে ৯৩ বোতল মদসহ মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার উদ্ধার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, মাদকদ্রব্য, ছিনতাইকারী, চোরাকারবারী,

অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। 

এরই ধারাবাহিকতায় গত ০২ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ২২.১৫ ঘটিকার সময় র‌্যাব-১, সিপিএসসি ক্যাম্প, গাজীপুর এর একটি আভিযানিক দল বিশ্বস্ত সোর্স, গোপন সংবাদ এবং র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের সহায়তায় জানতে পারে যে, ময়মনসিংহ জেলা হইতে ০১টি প্রাইভেটকার (যার নম্বর ঢাকা-মেট্টো-গ-২৭-৩১৮৯) করে অবৈধ বিদেশী মদের একটি বড় চালান নিয়ে গাজীপুর চৌরাস্তার দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গত ০২ এপ্রিল ২০২৬  তারিখ আনুমানিক ২৩.৫০ ঘটিকায় জিএমপি, গাজীপুর সদর থানাধীন দক্ষিণ সালনা সাকিনস্থ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ময়মনসিংহ টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট পরিচালনা করে প্রাইভেটকারের পিছনের বেক ডালার ভিতর হতে অত্যন্ত সুকৌশলে ০৪টি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত সর্বমোট ৯৩ বোতল, (৬৯.৭৫ লিটার) লিটার অবৈধ বিদেশী মদ, ০১(এক) টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত আলামত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যে জিএমপি, গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন