বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন
logo

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন

সাংবাদিক হত্যা, গুম, নির্যাতন, নিপীড়ন বন্ধ করতে হবে ও সাংবাদিকদের উপর মামলা হতে অব্যাহতি দিতে হবে এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও গাজিপুর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবীতে রৌমারী উপজেলা সাংবাদিকদের উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১১ আগষ্ট সোমবার বেলা ১১ টায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে উপজেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান তারা, উপজেলা প্রতিনিধি দৈনিক যুগান্তর এসএম সাদিক হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি প্রভাষক আকতারুজ্জামান, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শওকত আলী মন্ডল, রৌমারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিতেন চন্দ দাস, উপজেলা প্রতিনিধি দৈনিক বর্তমান ইয়াসির আরাফাত নাহিদ, উপজেলা প্রতিনিধি যায়যায় দিন মিজানুর রহমান মিনু, সাংবাদিক নাজিম আহমেদ, রাজিপুর উপজেলা প্রতিনিধি দৈনিক কালের কণ্ঠ সোহেলা রানা স্বপ্ন, এশিয়ান টিভি প্রতিনিধি মুরাদুল ইসলাম, কালবেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন শাখা, তথ্যধারা প্রতিনিধি সাইফুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, একজন পেশাদার সাংাবাদিককে পরিকল্পিতভাবে হত্যা করা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তার জন্য বড় হুমকি। হত্যাকারিদের দৃষ্টান্তমুলক শাস্তি না হলে সমাজে এর প্রভাব থেকে যাবে। এ ঘটনার জরুরী দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করতে হবে। নইলে আন্দোলন চলমান থাকবে।

বক্তারা আরো বলেন, সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত নানা হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থায় সরকারের উচিত সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট আইন ও নীতি প্রনয়ন করা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন