বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭২
logo

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭২

ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ৭২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও২৭৮ জন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, এই নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪ হাজার ৩২১ জনে। আর আহতের মোট সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭৭০ জন। 

ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে চাপা পড়ে আছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে ১৮ মার্চ থেকে পুনরায় তাণ্ডব শুরু করে। গাজাবাসী বোমার পাশাপাশি তীব্র ক্ষুধার সঙ্গেও লড়াই করছে।  

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ-এর মুখপাত্র জেন্স লারকে বলেছেন, গাজা বিশ্বের ‘একমাত্র দুর্ভিক্ষের সংজ্ঞায়িত অঞ্চল’ যেখানে সমগ্র জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।তিনি বলেছেন, গাজা বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত স্থান।

মুখপাত্র জেন্স লারকে বলেন,এটিই একমাত্র সংজ্ঞায়িত অঞ্চল, একটি দেশ বা একটি দেশের মধ্যে সংজ্ঞায়িত অঞ্চল যেখানে সমগ্র জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। শতভাগ জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন