বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা গাজায় গণহত্যার প্রতিবাদে বড়াইগ্রামে হেযবুত তওহীদের বিক্ষোভ মিছিল
logo

গাজায় গণহত্যার প্রতিবাদে বড়াইগ্রামে হেযবুত তওহীদের বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো, করতে হবে’ -এই স্লোগানে সোমবার (১৯ মে) সকাল ১১টায় বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার সামনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।

হেযবুত তওহীদের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে জেলা হেযবুত তওহীদের আমির আব্দুস সবুর খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বনপাড়া বাইপাস চত্বর থেকে শুরু হয়ে বনপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরগেটে এসে মানববন্ধনে মিলিত হয়।

এ সময় রাজশাহী বিভাগীয় আমির মসিহ উর রহমান তার বক্তব্যে বলেন, ৭৫ বছরের হত্যাযজ্ঞের পরে এবার ইসরায়েল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে, গাজায় একজন মুসলমানকেও থাকতে দেওয়া হবে না। এ হৃদয়বিদারক, ন্যাক্কারজনক এবং পৈশাচিক ঘটনার সাক্ষী সমগ্র বিশ্ব। এমন একটি পরিস্থিতিতেও গোটা মুসলিম বিশ্বের সরকারগ, বিশ্ব মানবাধিকার সংস্থা, জাতিসংঘ, ওআইসি, আরব লীগ ইত্যাদি প্রতিষ্ঠানগুলো নীরব। প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোও যেন চোখে ঠুলি পরে আছে।

তিনি বলেন, মুসলিম জাতি ছিল এক ঐক্যবদ্ধ জাতি। যখনই আমরা ক্ষমতার দ্বন্দ্বে বিভক্ত হলাম, ফেরকা-মাজহাবে খণ্ড-বিখণ্ড হয়ে দুর্বল হলাম, তখনই আমাদের ওপরে দুর্গতি নেমে এলো।
মুসলিম বিশ্বের প্রতি ঐক্যের ডাক দিয়ে তিনি আরো বলেন, গাজার গণহত্যাসহ বিশ্বের সকল মুসলমানদের এই দুর্গতি থেকে রক্ষা করতে এক নেতার নেতৃত্বে আল্লাহর তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে। সবশেষে ফিলিস্তিনে ইসরায়েলিদের বর্বব গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- হেযবুত তওহীদের রাজশাহীর বিভাগীয় সহকারী আমির আশেক মাহমুদ, নাটোর আঞ্চলিক আমির সাকিব আহমেদ, নাটোর জেলা হেযবুত তওহীদের সহকারী আমির আব্দুস সালাম, বড়াইগ্রাম উপজেলা আমির জাহাঙ্গীর আলম প্রমুখ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন