বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব গাজায় একদিনে ৭০ জন নিহত
logo

গাজায় একদিনে ৭০ জন নিহত

ইসরায়েলি বোমার শব্দ গাজার আকাশজুড়ে  আর ধ্বংসস্তূপের নিচে চাপা মানুষের আর্তনাদেই কেটে গেল আরও একদিন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার (১৬ আগস্ট) পর্যন্ত নতুন করে ৭০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২৬ জন ছিলেন ত্রাণের খোঁজে বের হওয়া মানুষ।

শুধু হামলায় নয়, অনাহারও কেড়ে নিচ্ছে প্রাণ। একই দিনে ১১ জনের মৃত্যু হয়েছে ক্ষুধা ও অপুষ্টিতে, যাদের মধ্যে একজন শিশু। এর ফলে দুর্ভিক্ষে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৫১ জনে যার মধ্যে ১০৮ জন শিশু।

মন্ত্রণালয়ের হিসাবে, অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা পৌঁছেছে ৬১ হাজার ৮৯৭ জনে। আহত হয়েছেন এক লাখ ৫৫ হাজার ৬৬০ জন।

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েল ১৮ মার্চ থেকে আবারও আক্রমণ শুরু করে। এরপর থেকে একাই নিহত হয়েছেন ১০ হাজার ৩৬২ জন এবং আহত হয়েছেন ৪৩ হাজার ৬১৯ জন।

মানবিক সহায়তা নিতে যাওয়ার পথও আর নিরাপদ নেই। গত ২৪ ঘণ্টায় এ ধরনের ঘটনায় নিহত ২৬ জন এবং আহত ১৭৫ জন। মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত সহায়তা সংগ্রহে যাওয়ার পথে হামলায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৯২৪ জন, আহত হয়েছেন ১৪ হাজার ২৮৮ জন।

অবরোধের কবলে থাকা গাজার ২৪ লাখ মানুষের ওপর নেমে এসেছে ভয়াবহ মানবিক বিপর্যয়। খাদ্য সংকট, চিকিৎসা সেবা ভেঙে পড়া এবং মহামারি আশঙ্কা গাজাকে আজ প্রায় ‘অবাসযোগ্য ভূমি’তে পরিণত করেছে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যেই যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও চলছে ইসরায়েলের বিরুদ্ধে মামলা।

খুঁজুন