বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ফ্যাসিস্ট শেখ হাসিনার মাফিয়া চক্র এখনো ক্লিন হয়নি: ড. আতিক মুজাহিদ
logo

ফ্যাসিস্ট শেখ হাসিনার মাফিয়া চক্র এখনো ক্লিন হয়নি: ড. আতিক মুজাহিদ

কুড়িগ্রামের উলিপুরে জাতীয় নাগরিক পার্টি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদস্থানীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার মাফিয়ারা প্রশাসনে এখনো বিরাজ করছে। প্রয়োজনীয় সংস্কারের পর আমরা নির্বাচন চাই। বিতর্কিতনির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। 

জুলাই সনদ ঘোষনার মধ্য দিয়ে আমরা বুঝবো আগামীতে আমরা কেমন বাংলাদেশ চাই। গতকাল শুক্রবার উলিপুর উপজেলা নাগরিক পার্টির অফিস উব্ধোধনের পর আনন্দ র‌্যালীর প্রাককালে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, এপ্রিলে নির্বাচন হলে আমাদের কোন সমস্যা নেই। আমরা মূলত সংস্কার শেষে নির্বাচন চাই। একক নির্বাচন করার প্রশ্নে তিনি বলেন, আমরা চেষ্টা করছি একক নির্বাচনের। এরপরেও আমরা যদি সমমনা দল পাই, তাদের সাথে নিয়েও নির্বাচন করতে প্রস্তুত।

 দেশের উন্নয়নে যারা বাঁধার সুষ্টি করবে, যারা দূর্নীতি করবে, যারা ফ্যাসিস্টদের সহযোগীতা করবে, আমরা তাদেরকে প্রতিহত করবোই। এরআগে বিকাল সাড়ে ৫ টায় উলিপুর এনসিপি আফিস উদ্বোধন করেন তিনি। সভাপতিত্ব করেন, এনসিপি উলিপুরের নেতা মোঃ শাখয়াত হোসেন। এ সময় জেলা কমিটির আসাদুজ্জামান আসাদ, জান্নাতুস নাহার, রায়হানসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অফিস উদ্ভোধনের পর ড. আতিক মুজাহিদের নেতৃত্বে একটি আনন্দ র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন