বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিচার হওয়া প্রয়োজন: ডা. এ জেড এম জাহিদ হোসেন
logo

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিচার হওয়া প্রয়োজন: ডা. এ জেড এম জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এদেশে আওয়ামী ফ্যাসিজমের কারণে জনগণ বিগত দিনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিচার বিভাগ থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ দপ্তরে দলীয় লোক বসিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে আওয়ামী সরকার।

বুধবার (৩০ জুলাই) সকালে নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ীতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে প্রাণ হারানো শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এইসব কথা বলেন ডা. জাহিদ হোসেন ।

তিনি আরও বলেন, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে ওই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তবে যারা গুম, হত্যা ও নির্যাতনে জড়িত ছিল, তাদের বিচার হওয়া প্রয়োজন। যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে দ্বারাতে না পারে।

তিনি আরও বলেন, বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের মধ্যে নির্বাচন দিয়েছিল, অথচ এখন এক বছর হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেয়নি। বরং ফ্যাসিস্ট শাসনকে পুনর্জীবিত করার চেষ্টা চলছে। আমরা চাই দ্রুত নির্বাচন ও রাজনৈতিক সংস্কারের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার গঠন হোক।

এসময় মাহেরীনের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, নীলফামারী জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক সেলিম, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলসহ ও স্থানীয় নেতৃবৃন্দ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন