জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান বলেছেন, আওয়ামী লীগ ও তাদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের বাংলার মাটিতে ঠাঁই হবে না। তাদের যদি কেউ পুনর্বাসন করে তাদেরও ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাই আগে জাতীয় সংসদ নির্বাচন দিন। আমরা এখন থেকে জাতীয় নির্বাচনের ভোট ভিক্ষা করবো। আগামী দিনে বিএনপির ভোট যাতে বাড়ে সেই লক্ষ্যে কাজ করবো আমরা। আগামী দিনে ধানের শীষে যাতে ভোট বাড়ে সেই ভাবে কাজ করবো ইনশাআল্লাহ। একই সঙ্গে সকল প্রকার অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত না হবার জন্য নেতাকর্মীদের অনুরোধ করেন তিনি।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক মানিকের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শওকত জামান, সদস্য মোশাররফ হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, যুগ্ম-সম্পাদক আমজাদ হোসেন সুজন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম রকিব, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি সৈয়দ সেলিম জামান, সাবেক সহ-সাধারণ সম্পাদক শামীম হোসেন মঙ্গল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান কায়ছার, সাবেক যুগ্ম-সম্পাদক মানিক প্রমুখ।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
ফ্যাসিস্ট আ: লীগ ও তাদের দোসরদের বাংলার মাটিতে ঠাঁই হবে না: যুবদল নেতা সোহেল রানা
ফ্যাসিস্ট আ: লীগ ও তাদের দোসরদের বাংলার মাটিতে ঠাঁই হবে না: যুবদল নেতা সোহেল রানা
জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান বলেছেন, আওয়ামী লীগ ও তাদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের বাংলার মাটিতে ঠাঁই হবে না। তাদের যদি কেউ পুনর্বাসন করে তাদেরও ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাই
আগে জাতীয় সংসদ নির্বাচন দিন। আমরা এখন থেকে জাতীয় নির্বাচনের ভোট ভিক্ষা করবো। আগামী দিনে বিএনপির ভোট যাতে বাড়ে সেই লক্ষ্যে কাজ করবো আমরা। আগামী দিনে ধানের শীষে যাতে ভোট বাড়ে সেই ভাবে কাজ করবো ইনশাআল্লাহ। একই সঙ্গে সকল প্রকার অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত না হবার জন্য নেতাকর্মীদের অনুরোধ করেন তিনি।জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক মানিকের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শওকত জামান, সদস্য মোশাররফ হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের
সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, যুগ্ম-সম্পাদক আমজাদ হোসেন সুজন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম রকিব, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি সৈয়দ সেলিম জামান, সাবেক সহ-সাধারণ সম্পাদক শামীম হোসেন মঙ্গল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান কায়ছার, সাবেক যুগ্ম-সম্পাদক মানিক প্রমুখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়।বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত