বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ফুলকুমর নদে ড্রেজারে বালু তুলছেন বিএনপি নেতা, হুমকিতে নদী তীর
logo

ফুলকুমর নদে ড্রেজারে বালু তুলছেন বিএনপি নেতা, হুমকিতে নদী তীর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ফুলকুমর নদে ড্রেজার মেশিন বসিয়ে নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে পাথরডুবি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলীর বিরুদ্ধে। উপজেলার থানাঘাট বাজারসংলগ্ন নদীপথে এভাবে বালু তোলায় ভাঙনের ঝুঁকিতে পড়েছে বাজার এলাকার হাটসেড, বসতবাড়ি ও স্থাপনা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইউসুফ আলী প্রভাব খাটিয়ে ফুলকুমর নদ থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছেন। এতে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী বসতবাড়ি ও দোকানপাটের ভাঙন শুরু হয়েছে। এলাকাবাসী বিষয়টি স্থানীয় জন প্রতিনিধিদের জানিয়েও কোনো প্রতিকার পাননি।

থানাঘাট বাজার এলাকার বাসিন্দা আমিরুল বলেন, 'এভাবে বালু তোলার কারণে আমাদের বাড়ির পাশের মাটি সরে যাচ্ছে। ভাঙন শুরু হয়ে গেছে। আমরা নিষেধ করলেও তারা মানবে না কারণ তারা' প্রভাবশালী মানুষ।অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। স্থানীয়ভাবে কেউ অভিযোগ করেনি।’ অন্যদিকে অভিযুক্ত ইউসুফ আলী দাবি করেন, ‘নদের দু’পাড়ের জমি আমাদের মালিকানাধীন। আমরা নিজেদের জমি থেকেই বালু উত্তোলন করছি।

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়রা জানান, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে থানাঘাট বাজারের একটি বড় অংশ এবং আশপাশের কয়েকটি পরিবার তাদের ঘরবাড়ি হারানোর ঝুঁকিতে পড়বে। তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন