কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ (জুন) বিকেল সাড়ে চারটায় উপজেলা গেইটে এ মানববন্ধনে শিক্ষক,শিক্ষার্থী অভিভাবক সহ- উপজেলার সর্বস্তরের জনসাধারণ অংশ নেয়। মানববন্ধন শেষে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্বারকলিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, গোলাম মর্তুজা বকুল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, নওডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাহজাদা খন্দকার, মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, রোশন শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান হাসু ফুলবাড়ী প্রাথমিক শিক্ষক সমাজের সদস্য সচিব নুর ইসলাম,বাংলাদেশ স্কাউট ফুলবাড়ী উপজেলার সাধারণ সম্পাদক, ইকবাল হোসেন মন্ডল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা বেগম, ছাত্রদল নেতা রনি সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক,আজান আহমেদ শাওন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন জেলার নয়টি উপজেলার মধ্যে সাতটি উপজেলা প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং এর আওতায় আনার ঘোষণা করা হয়েছে। সেখানে ফুলবাড়ী উপজেলা কে বঞ্চিত করা হয়েছে। সীমান্ত ঘেঁষা নদীবেষ্টিত উপজেলা টির শিশুরা বিভিন্ন দিক থেকে সুবিধাবঞ্চিত।এর মধ্যে অন্যতম হলো শিশু বিবাহ,মাদক প্রবণতা ও শিশুশ্রম সারাদেশ তথা অন্যান্য উপজেলার মতো আমাদের উপজেলার শিশুরা যদি স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় না আসে তবে এ উপজেলার আরও বেশি শিশু ঝড়ে পড়ার সমুহ সম্ভাবনা রয়েছে।তাই শিশুদের বিদ্যালয় মুখী করে এবং পড়ালেখায় উৎসাহিত করতে উপজেলা টি স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।
-খবরপ্রতিদিন/ সি.ব
ফুলবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং এর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ফুলবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং এর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ (জুন) বিকেল সাড়ে চারটায় উপজেলা গেইটে এ মানববন্ধনে শিক্ষক,শিক্ষার্থী অভিভাবক সহ- উপজেলার সর্বস্তরের জনসাধারণ অংশ নেয়। মানববন্ধন শেষে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্বারকলিপি প্রদান করা হয়েছে।মানববন্ধনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, গোলাম মর্তুজা বকুল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, নওডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাহজাদা খন্দকার, মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, রোশন শিমুলবাড়ি সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান হাসু ফুলবাড়ী প্রাথমিক শিক্ষক সমাজের সদস্য সচিব নুর ইসলাম,বাংলাদেশ স্কাউট ফুলবাড়ী উপজেলার সাধারণ সম্পাদক, ইকবাল হোসেন মন্ডল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা বেগম, ছাত্রদল নেতা রনি সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক,আজান আহমেদ শাওন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।বক্তারা বলেন জেলার নয়টি উপজেলার মধ্যে সাতটি উপজেলা প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং এর আওতায় আনার ঘোষণা করা হয়েছে। সেখানে
ফুলবাড়ী উপজেলা কে বঞ্চিত করা হয়েছে। সীমান্ত ঘেঁষা নদীবেষ্টিত উপজেলা টির শিশুরা বিভিন্ন দিক থেকে সুবিধাবঞ্চিত।এর মধ্যে অন্যতম হলো শিশু বিবাহ,মাদক প্রবণতা ও শিশুশ্রম সারাদেশ তথা অন্যান্য উপজেলার মতো আমাদের উপজেলার শিশুরা যদি স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় না আসে তবে এ উপজেলার আরও বেশি শিশু ঝড়ে পড়ার সমুহ সম্ভাবনা রয়েছে।তাই শিশুদের বিদ্যালয় মুখী করে এবং পড়ালেখায় উৎসাহিত করতে উপজেলা টি স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত