বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ফুলবাড়ীতে, গৃহবধু কে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৫ জন গ্রেফতার
logo

ফুলবাড়ীতে, গৃহবধু কে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৫ জন গ্রেফতার

উত্তম কুমার মোহন্ত,ফুলবাড়ী (কুড়িগ্রাম) থেকে:- কুড়িগ্রামের ফুলবাড়ীতে, বিশ বছর বয়সের এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার ২৫ (ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নে এঘটনাটি ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার ২৭ (ফেব্রুয়ারি)ভোরে রাতে অভিযান চালিয়ে ০৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গৃহবধুর অভিযোগ ও পুলিশ সূত্রে জানাযায়, ভুক্তভোগী গৃহবধূর সাথে মইনুল হক (২২) নামের এক যুবকের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত মঙ্গলবার রাতে প্রেমীক মইনুল হক স্থানীয় একটি ইউক্লিপটাস বাগানে জরুরী কথা আছে বলে দেখা করতে বলে সেই কথামতো গৃহবধু প্রেমিকের সাথে দেখা করতে যান।এমতাবস্থায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী মইনুল তার সহযোগী ইয়াকুব আলী (২৫) সাথে যোগসাজশে আরও পাঁচ জন যুবক সহ সাতজন মিলে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করে। এঘটনায় ভুক্তভোগী গৃহবধু বুধবার ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে প্রেমীক মইনুল ও  ইয়াকুব সহ পাঁচ জন কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত বাকি তিন আসামিরা হলেন, আসানুর রহমান (২০) সোহেল রানা (২১)ও লাল মিয়া (৪০)। অপর দুই আসামি আতিয়ার রহমান (৩৫) ও আলামিন (২০) পলাতক আছেন। তারা সবাই ফুলবাড়ী উপজেলার বাসিন্দা।

এব্যাপারে ওই এলাকার সংশ্লিষ্ট ইউপি সদস্য আলিমুদ্দিন জানান, ভুক্তভোগী গৃহবধূর স্বামীর সাথে দাম্পত্য কলহ চলছে, এবং পারিবারিক ভাবে তাদের বিচ্ছেদের আলোচনা ও চলছে তবে তার বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ নেই।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, অভিযুক্ত আসামিদের মধ্যে পাঁচ জন কে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ সহ গ্রেফতারকৃত পাঁচ আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি পলাতক আসামিদের গ্রেফতারে তৎপরতা চলছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন