বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
শিক্ষা ফরম পূরণের সময় বাড়ল এসএসসি পরীক্ষার
logo

ফরম পূরণের সময় বাড়ল এসএসসি পরীক্ষার

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবে শিক্ষার্থীরা। আর সোনালী সেবার মাধ্যমে ২৫ জানুয়ারি পর্যন্ত পরিশোধ করা যাবে ফি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ২৪ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ২৫ জানুয়ারি পর্যন্ত পুনর্র্নিধারণ করা হলো। নির্ধারিত নতুন এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে।

এদিকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার বিকেলে বোর্ডের বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়।

সূচি অনুযায়ী, এ বছর এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রথমদিন বাংলা প্রথমপত্র পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ১৪ জুন পর্যন্ত।

উল্লেখ্য, গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। সেই হিসাবে এবার পরীক্ষা ১১ দিন পিছিয়ে শুরু করা হবে। পাশাপাশি মাঝে ছুটি পড়ায় ব্যবহারিক পরীক্ষা দেরিতে হবে।

খুঁজুন