বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ফরিদপুরের সদরপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ১ কোটি ৭৩ লক্ষ টাকার চেক হস্তান্তর
logo

ফরিদপুরের সদরপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ১ কোটি ৭৩ লক্ষ টাকার চেক হস্তান্তর

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ফরিদপুর  অঞ্চলের ১ কোটি ৭৩ লক্ষ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার  (৯ সেপ্টেম্বর ) সকালে ফরিদপুর স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টার  এ ব্যবসা উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের  জেলা সমন্বয়কারী আমির হোসেন মাসুদের সভাপতিত্বে ব্যবসা  উন্নয়ন  সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  বি এম শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় একক বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, জনপ্রিয় একক বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও উর্ধ্বতন প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন আয়নাল ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রিয় একক বীমা প্রকল্পের জেনারেল ম্যানেজার (উন্নয়ন) এসকেন্দার আলী, আল আমিন বীমা ও জনপ্রিয় বীমা প্রকল্পের জেনারেল ম্যানেজার(উন্নয়ন) এইচ এম ফিরোজ আহমেদ, একক বীমা প্রকল্পের জেনারেল (উন্নয়ন ) ম্যানেজার আতিকুল ইসলাম মিন্টু  প্রমুখ।

ব্যবসা উন্নয়ন  সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে বীমাদাবীর ১ কোটি ৭৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  বি এম  শওকত আলী। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন