ফরিদপুরে পদ্মা নদীতে গোসলে নেমে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার ২৫ জুন বিকেল আনুমানিক সোয়া ০৩ টার দিকে ফরিদপুর সদরের শহরতলীর ডিক্রির চর ইউনিয়নের ধলার মোড় এলাকায় পদ্মা নদীতে ওই দুই শিক্ষার্থী ডুবে যায়।
বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর দমকল বাহিনীর দুই ডুবুরি সদস্য নদীর উপরিতলের আনুমানিক ২০ ফুট নিচ থেকে ডুবন্ত অবস্থায় ওই দুই শিক্ষার্থীকে উদ্ধার করে। পরে এলাকাবাসী তাদের পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
মৃত দুই শিক্ষার্থী হলেন- ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ইলক্ট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ছাত্র আব্দুল্লাহ মারুফ (২১) ও তার সহপাঠী রিয়াজ রাব্বি তামীম (২১)
এদের মধ্যে তামীমের বাড়ি গাজীপুরের কালিয়াকৈরের মধ্য আশুলিয়ায়। বাবার নাম শওকত হোসেন। আর মারুফের বাড়ি নোয়াখালীর উত্তর শরীফপুর গ্রামে। বাবার নাম মোজাম্মেল হোসেন।
তবে বাবার চাকরির সুবাদে মারুফ বর্তমানে গাজীপুরের টঙ্গিতে বসবাস করছিলেন।
ফরিদপুর দমকল বাহিনীর লিডার মো. নিসার আলী বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর- ৯৯৯ এর মাধ্যমে বিকেল ৩টা ২০ মিনিটে ওই দুই ছাত্রের ডুবে যাওয়ার খবর আমরা জানতে পারি। পরে আমাদের দমকল বাহিনীর দুই ডুবুরি সদস্য গিয়ে তাদের পানির প্রায় ২০ ফুট নিচ থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে।
-খবরপ্রতিদিন/ সি.ব
ফরিদপুরে পদ্মা নদীতে গোসলে নেমে ইঞ্জিনিয়ারিং কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে
ফরিদপুরে পদ্মা নদীতে গোসলে নেমে ইঞ্জিনিয়ারিং কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে
ফরিদপুরে পদ্মা নদীতে গোসলে নেমে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার ২৫ জুন বিকেল আনুমানিক সোয়া ০৩ টার দিকে ফরিদপুর সদরের শহরতলীর ডিক্রির চর ইউনিয়নের ধলার মোড় এলাকায় পদ্মা নদীতে ওই দুই শিক্ষার্থী ডুবে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর দমকল বাহিনীর দুই ডুবুরি সদস্য নদীর উপরিতলের আনুমানিক ২০ ফুট নিচ থেকে ডুবন্ত অবস্থায় ওই দুই শিক্ষার্থীকে উদ্ধার করে।
পরে এলাকাবাসী তাদের পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃত দুই শিক্ষার্থী হলেন- ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ইলক্ট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ছাত্র আব্দুল্লাহ মারুফ (২১) ও তার সহপাঠী রিয়াজ রাব্বি তামীম (২১) এদের মধ্যে তামীমের বাড়ি গাজীপুরের কালিয়াকৈরের মধ্য আশুলিয়ায়। বাবার নাম শওকত হোসেন। আর মারুফের বাড়ি নোয়াখালীর উত্তর শরীফপুর গ্রামে। বাবার
নাম মোজাম্মেল হোসেন। তবে বাবার চাকরির সুবাদে মারুফ বর্তমানে গাজীপুরের টঙ্গিতে বসবাস করছিলেন। ফরিদপুর দমকল বাহিনীর লিডার মো. নিসার আলী বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর- ৯৯৯ এর মাধ্যমে বিকেল ৩টা ২০ মিনিটে ওই দুই ছাত্রের ডুবে যাওয়ার খবর আমরা জানতে পারি। পরে আমাদের দমকল বাহিনীর দুই ডুবুরি সদস্য গিয়ে তাদের পানির প্রায় ২০ ফুট নিচ থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত