বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি ফরিদপুরে জনসভা পালনের উদ্দেশে এনসিপি'র নেতারা খুলনা থেকে ফরিদপুরের উদ্দেশে রওয়ানা
logo

ফরিদপুরে জনসভা পালনের উদ্দেশে এনসিপি'র নেতারা খুলনা থেকে ফরিদপুরের উদ্দেশে রওয়ানা

জুলাই পদযাত্রার ১৭তম দিনের কর্মসূচি পালনে আজ বৃহস্পতিবার ১৭ জুলাই ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সকালে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদেরকে নিয় খুলনা থেকে ফরিদপুরের উদ্দেশ্য রওয়ানা করা হয়েছে। 

জানা যায়, ফরিদপুর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করবে দলটি।

এরপর জনতা ব্যাংক মোড়ে পদযাত্রা পরবর্তী পথসভা করবেন তারা।অতঃপর ফরিদপুরের পর রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।

এদিকে, বুধবার গোপালগঞ্জে দলটির সমাবেশে হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে বেশ কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা।

পরে সেনাবাহিনীর এপিসিতে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নেতাদের। দলটির কেন্দ্রীয় নেতারা বর্তমানে খুলনায় অবস্থান করছেন।
বুধবারের হামলার পর মাদারীপুরের পদযাত্রা স্থগিত করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন