বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন
logo

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দায়িত্ব নেওয়ার মাত্র ২৬ দিনের মাথায় এ ঘোষণা দিলেন তিনি।

সোমবার (৬ অক্টোবর) স্থানীয় সময় সকালে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করার পর এ ঘোষণা দেন সেবাস্তিয়ান।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরের শুরুর দিকে ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যান ফ্রাঁসোয়া বাইরুর সরকার। পরে (১০ সেপ্টেম্বর) সেবাস্তিয়ান লেকর্নুরকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এর অর্থ দায়িত্ব নেওয়ার মাত্র ২৬ দিনের মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন সেবাস্তিয়ান।

রয়টার্স বলছে, সেবাস্তিয়ান নিজের মন্ত্রিসভা গঠনের পর জাতীয় পরিষদের বেশ কয়েকটি দল এর তীব্র সমালোচনা করে। এমনকি তারা ভোটের মাধ্যমে এটি বাতিলেরও হুমকি দেন। তাদের দাবি, সেবাস্তিয়ান ফ্রাঁসোয়া বাইরু সরকারের মন্ত্রিসভাকে অপরিবর্তিত রেখেছেন।

জাতীয় পরিষদের বেশ কয়েকটি দল এখন আগাম নির্বাচনের দাবি জানাচ্ছে। এমনকি কিছু দল প্রেসিডেন্ট ম্যাঁক্রোর পদত্যাগও চায়। যদিও ম্যাঁক্রো বলে আসছেন, ২০২৭ সালে মেয়াদ শেষ হওয়ার আগে তিনি পদত্যাগ করবেন না।

গত বছরের জুলাই থেকে ফ্রান্সের রাজনীতি অত্যন্ত অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এর ফলে যেকোনো প্রধানমন্ত্রীর পক্ষে বিল এবং বার্ষিক বাজেট পাসের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করা কঠিন হয়ে পড়ছে। সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও নিজের ঘনিষ্ঠ লেকর্নু ছিলেন ম্যাক্রোঁর দ্বিতীয় মেয়াদে পঞ্চম প্রধানমন্ত্রী।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন