বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ফকিরহাট থেকে অপহৃত ১৮ মাসের শিশুকন্যা উদ্ধার, এক জন কে গ্রেপ্তার করেছে
logo

ফকিরহাট থেকে অপহৃত ১৮ মাসের শিশুকন্যা উদ্ধার, এক জন কে গ্রেপ্তার করেছে

ফকিরহাট থেকে অপহৃত ১৮ মাস বয়সী শিশুকন্যা রাফছাকে উদ্ধার করেছে পুলিশ ও র‌্যাব-৬ এর একটি দল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন শেখ (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ০১ এপ্রিল রাতে ওই শিশুটিকে উদ্ধার করা হয়।
অপহৃত শিশুকন্যা রাফছা ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের আব্দুল রশিদ খানের মেয়ে। অপহরনের অভিযোগে গ্রেপ্তার নয়ন শেখ খুলনার টুটপাড়া এলাকার আসলাম শেখের ছেলে।ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর হোসেন বলেন, বুধবার ০১ এপ্রিল সকাল ১১টার দিকে তার প্রতিবেশী ভারাটিয়া নয়নের স্ত্রী শিশুটিকে কোলে নেওয়ার কথা বলে তাদের বাড়ি থেকে নিয়ে যায়। পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও শিশুটিকে ফেরত না দেওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।
পরবর্তীতে শিশুটির খোঁজ করতে গিয়ে জানা যায়, নয়ন শিশুটিকে নিয়ে বাইরে গেছে। এ সময় রশিদ খান মোবাইল ফোনে নয়নের সাথে যোগাযোগ করলে সে অসংলগ্ন কথা বলে এবং শিশুটিকে ফেরত নিতে টাকা দাবি করে। টাকা না দিলে শিশুটির ক্ষতি করার হুমকিও দেওয়া হয়।
র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম জানান, ঘটনার পর বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে পুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে র‌্যাব-৬ এর একটি দল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে অপহৃত শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় এবং অভিযুক্ত নয়নকে গ্রেপ্তার করা হয়।

খুঁজুন