বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন ফের আলোচনায় তাহসান-রোজা, স্যোশাল মিডিয়ায় পদবি পরিবর্তন
logo

ফের আলোচনায় তাহসান-রোজা, স্যোশাল মিডিয়ায় পদবি পরিবর্তন

আবারও আলোচনার কেন্দ্রে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খানের ব্যক্তিজীবন। বছরখানেক আগে হঠাৎ বিয়ের ঘোষণায় ভক্তদের চমকে দেওয়া এই তারকা এবার বিচ্ছেদের খবরে সংবাদ শিরোনামে। যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জা শিল্পী রোজা আহমেদের সঙ্গে তাহসানের দাম্পত্য জীবন আর এগোচ্ছে না সম্প্রতি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

তাহসানের পক্ষ থেকে আলাদা থাকার ঘোষণা এলেও অনেক ভক্ত আশায় ছিলেন সম্পর্কটি হয়তো পুরোপুরি ভাঙেনি। সেই আশার পেছনে বড় কারণ ছিল রোজা আহমেদের সামাজিক যোগাযোগমাধ্যম কার্যক্রম। ইনস্টাগ্রামে তাহসানের সঙ্গে তোলা একাধিক ছবি তখনও অক্ষত ছিল এবং নিজের নামের সঙ্গেও ‘খান’ পদবি ব্যবহার করছিলেন তিনি।

তবে সাম্প্রতিক সময়ে সেই সম্ভাবনার অবসান ঘটেছে বলেই মনে করছেন অনেকে। রোজা আহমেদ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাহসানের সব ছবি সরিয়ে ফেলেছেন। একই সঙ্গে নিজের নাম থেকেও বাদ দিয়েছেন ‘খান’ পদবি। বর্তমানে তার প্রোফাইলে তাহসানের সঙ্গে সম্পর্কের কোনো চিহ্নই নেই, যা বিচ্ছেদের বিষয়টি আরও স্পষ্ট করে তুলেছে।

উল্লেখ, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ শিল্পী হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে রয়েছে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। দীর্ঘ ১১ বছরের সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে, যদিও তার আগেই তারা আলাদা থাকতে শুরু করেন। সেই সংসারে তাদের একমাত্র কন্যাসন্তান আইরা তাহরিম খান।

খুঁজুন