বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
খেলাধুলা ফেঁসে যাচ্ছেন নেইমার!
logo

ফেঁসে যাচ্ছেন নেইমার!

নেইমারের সময়টা ভালো যাচ্ছে না। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়েই তৈরি হয়েছে শঙ্কা। তার ওপর ফিটনেস সমস্যাও যেন পিছু ছাড়ছে না। এসবের মাঝেই নতুন করে যোগ হয়েছে বিতর্ক। ক্লাব সতীর্থ রবিনিও জুনিয়রকে ‘শারীরিকভাবে আঘাত’ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নেইমারকে ঘিরে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে সান্তোস।

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, গত রোববার অনুশীলনে ক্লাব সতীর্থ রবিনিও জুনিয়রকে ‘শারীরিকভাবে আঘাত’ করার অভিযোগে নেইমারের বিরুদ্ধে এই তদন্ত শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ।

ক্লাব সূত্রে জানা গেছে, রোববারের অনুশীলনে নেইমারকে ড্রিবল করে পেরিয়ে যাওয়ার পরই উত্তেজনা ছড়ায়। এতে নিজেকে অসম্মানিত মনে করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

পরিস্থিতি একপর্যায়ে এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, নেইমার নাকি রবিনিও জুনিয়রকে পা লাগিয়ে ফেলে দেন। এরপর দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হলে সতীর্থরা এগিয়ে এসে তাদের আলাদা করেন।

এক বিবৃতিতে সান্তোস জানায়, ‘ক্লাবের একজন খেলোয়াড় কর্তৃক আরেক খেলোয়াড়ের বিরুদ্ধে কথিত শারীরিক আক্রমণের বিষয়টি আমাদের নজরে এসেছে।’ ঘটনার পরপরই ক্লাব কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে বলে জানানো হয়। বিষয়টি খতিয়ে দেখছে ক্লাবের আইন বিভাগ।

ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রবিনিও জুনিয়র নেইমারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। তার দাবি, নেইমার তাকে অপমানজনক ভাষায় গালিগালাজ করেছেন, ফেলে দিয়েছেন এবং মুখে চড় মেরেছেন। এমনকি ‘ন্যূনতম নিরাপত্তার অভাব’-এর অভিযোগ তুলে ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল নিয়েও আলোচনার দাবি জানিয়েছেন তিনি।

এদিকে ঘটনার পর পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন নেইমার। তিনি ফোনে এবং বার্তার মাধ্যমে রবিনিও জুনিয়র ও তার পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, রবিনিও জুনিয়র ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবিনিওর ছেলে। গত মৌসুমে সান্তোসের মূল দলে সুযোগ পাওয়া এই তরুণ এ মৌসুমে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছেন।

খুঁজুন