বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ফেব্রুয়ারিতেই নির্বাচন, ডিসেম্বরে তফশীল কোন বাঁধাই এ নির্বাচন বিলম্ব করতে পারবে না: প্রেস সচিব শফিকুল আলম
logo

ফেব্রুয়ারিতেই নির্বাচন, ডিসেম্বরে তফশীল কোন বাঁধাই এ নির্বাচন বিলম্ব করতে পারবে না: প্রেস সচিব শফিকুল আলম

ফেব্রুয়ারীর নির্বাচন কেউ বাধা দিয়ে বিলম্ব করাতে পারবে না। রাষ্ট্র সংস্কার, মামলার ট্রায়াল দ্রুতই অগ্রগতি হচ্ছে। রাজনৈতিক দল গুলোর মধ্যে আর দু একবার কথাবার্তা হলেই সবাই ঐক্যমতে পৌঁছাবেন। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ শুক্রবার দুপুরে মাগুরা নবগঙ্গা নদীর ব্রীজ এলাকায় জুলাই আগস্ট স্মৃতিস্তম্ভের কাজ পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, বর্ষার পরেই সারাদেশে নির্বাচনী আমেজ শুরু হয়ে যাবে। ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ডিসেম্বরেই তফসিল ঘোষণা করবেন। প্রধান উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন নির্বাচন নিয়ে আর কোন সন্দেহ নেই। 

প্রেস সচিব জুম্মার নামাজের আগে জুলাই আগস্ট আন্দোলনে গুলিতে নিহত মাগুরার দশ জন শহীদের মধ্যে শহরতলীর বরুনাতৈল গ্রামের ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বি ও পারনান্দুয়ালী গ্রামের শহীদ আলামিনের কবরে ফুলেল শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত করেন। 

পর্যায়ক্রমে তিনি মাগুরার সকল শহীদের কবর জিয়ারত করবেন। এসব শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন মনে রাখবেন বলেও জানান। 

ভবিষ্যতে রাজনীতি করবেন কিনা এমন  প্রশ্নের জবাবে তিনি তার দায়িত্ব শেষে আবারো সাংবাদিকতায় ফিরে যাবেন বলে জানান। আর এক প্রশ্নের উত্তরে মাগুরা সরকারি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের কাজ  চলছে। তিনি মাগুরায় মানসম্মত মেডিকেল কলেজের প্রত্যাশা করেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন