বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
খেলাধুলা ফাইনালে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
logo

ফাইনালে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

 ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে উড়িয়ে দিয়ে দ্বাদশ বিপিএলের শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রাজশাহী জিতেছে ৬৩ রানের বড় ব্যবধানে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৭৪ রান। ওপেনার তানজিদ হাসান তামিম খেলেন দুর্দান্ত এক ইনিংস। ৬২ বলে ১০০ রানের অনবদ্য এই ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছক্কা। বিপিএল ফাইনালে এটি তৃতীয় সেঞ্চুরি—এর আগে শতক করেছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল।

তানজিদের সঙ্গে ওপেনিং জুটিতে সাহিবজাদা ফারহান যোগ করেন ৮৩ রান। ফারহান করেন ৩০ বলে ৩০ রান। এরপর কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ১৫ বলে ২৪ রান। শেষদিকে নাজমুল হোসেন শান্ত করেন ৭ বলে ১১ রান, জিমি নিশাম অপরাজিত থাকেন ৭ রানে।

চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম নেন দুটি করে উইকেট।

১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে চট্টগ্রাম রয়্যালস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১১ রানেই অলআউট হয়ে যায় তারা। সর্বোচ্চ ৩৯ রান করেন মির্জা বেগ। আসিফ আলী করেন ২১ রান।

রাজশাহীর হয়ে দুর্দান্ত বোলিং করেন বিনুরা ফার্নান্দো। ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ৪টি উইকেট। এছাড়া হাসান মুরাদ নেন ৩টি, জিমি নিশাম ২টি ও আবদুল গাফফার সাকলাইন ১টি উইকেট।

এই জয়ে রাজশাহী ওয়ারিয়র্স তাদের দ্বিতীয় বিপিএল শিরোপা ঘরে তুলল। এর আগে ২০১৯–২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নামে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।

খুঁজুন