বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের দল ঘোষণা করল বিসিবি
logo

এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের দল ঘোষণা করল বিসিবি

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫। পাশাপাশি সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ। এই দুটি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। সর্বশেষ ২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে লাল-সবুজ জার্সিতে খেলেছিলেন তিনি। প্রায় তিন বছর পর আবারও তাকে দেখা যাবে এই সংস্করণে।

দলের নেতৃত্বে থাকছেন উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন কুমার দাস। অভিজ্ঞ বোলার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং তরুণ পেসার তানজিম হাসান সাকিব আছেন দলে। ব্যাটিংয়ে সুযোগ পেয়েছেন তরুণ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান ও তৌহিদ হৃদয়।

বাংলাদেশ দল:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন।


স্ট্যান্ডবাই (শুধু এশিয়া কাপের জন্য):

সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভির ইসলাম, হাসান মাহমুদ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন