বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
খেলাধুলা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আলিফের সোনা জয়
logo

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আলিফের সোনা জয়

বাংলাদেশের আব্দুর রহমান আলিফ এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতেছেন। শুক্রবার (২০ জুন) পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ পয়েন্টে হারিয়েছেন তিনি।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত ফাইনালের প্রথম সেট শেষে মিয়াতা ২৭ পয়েন্ট করলে আলিফ ১ পয়েন্টে এগিয়ে থাকেন। দ্বিতীয় সেটে দুজনের পয়েন্ট যথাক্রমে ২৮ ও ২৯। সোনার জন্য আলিফের পরের দুই সেটের যেকোনো একটি জিতলেই হতো, কিন্তু মিয়াতা দারুণভাবে ঘুরে দাঁড়ান।

আলিফের ২৭ ও ২৬ স্কোরের বিপরীতে মিয়াতার স্কোর যথাক্রমে ২৮ ও ২৭। ফলে পঞ্চম ও শেষ সেট শিরোপা নির্ধারণীতে পরিণত হয়। ২৯ পয়েন্টে (মিয়াতার ২৬) শেষ সেট জিতে আলিফ সোনা নিশ্চিত করেন। এটা তার ক্যারিয়ারসেরা সাফল্য।

ফাইনালে উঠার পথে আলিফ সেমিফাইনালে চাইনিজ তাইপের পিন অ্যান চেনকে ৬-৩, কোয়ার্টার ফাইনালে তাই ইয়েন লিওকে ৭-৩, তৃতীয় রাউন্ডে মালয়েশিয়ার মুহাম্মদ সায়াফিককে ৬-৪ ও দ্বিতীয় রাউন্ডে চীনের অ্যালিনকে ৬-২ পয়েন্টে হারান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন