বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক নতুন নম্বর বিভাজন প্রকাশ
logo

এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক নতুন নম্বর বিভাজন প্রকাশ

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রকাশ করেছে এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন।

নতুন এ নম্বর বিভাজন কার্যকর হবে ২০২৬ সাল থেকে। এনসিটিবির নির্ধারিত এ নম্বর বিভাজন সম্প্রতি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

নতুন নম্বর বিভাজনে কোনো বিষয়ের সৃজনশীল, বর্ণনামূলক, বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত উত্তরের জন্য কোন অংশে, কত নম্বর করে বিভাজন করা হয়েছে; প্রতিটি বিষয়ের ক্ষেত্রে তা উল্লেখ করা হয়েছে।

এনসিটিবির সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষায় তিনটি বিষয় বাদে সব বিষয়ে পূর্ণাঙ্গ ১০০ নম্বরের পরীক্ষা হবে।

যেসব বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে সেগুলো হলো- বাংলা প্রথমপত্র, বাংলা দ্বিতীয়পত্র, গণিত, ইংরেজি প্রথমপত্র, ইংরেজি দ্বিতীয়পত্র, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, ভূগোল ও পরিবেশ, ব্যবসায় উদ্যোগ, ইসলাম শিক্ষা, হিন্দুধর্ম শিক্ষা, বৌদ্ধধর্ম শিক্ষা, খ্রিষ্টধর্ম শিক্ষা, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষিশিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান, উচ্চতর গণিত, চারু ও কারুকলা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, বেসিক ট্রেড।

‘শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা’ ক্যারিয়ার শিক্ষা’, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ এ তিন বিষয়ের পরীক্ষা ৫০ নম্বরের ওপর।

২০২৬ সাল থেকে শুরু করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নম্বর বিভাজন চালু থাকবে।

এসএসসি পরীক্ষার নতুন নম্বর বিভাজন দেখতে এখানে ক্লিক করুন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন