বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় এনআইডি কার্ড হারিয়ে গেলে জিডি করতে হবে না: ইসি সচিব
logo

এনআইডি কার্ড হারিয়ে গেলে জিডি করতে হবে না: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে থানায় আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না বলে । পাশাপাশি ১৬ বছর পূর্ণ হলে এনআইডি কার্ড পাওয়া যাবে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের এসব কথা বলেন আখতার আহমেদ।

তিনি বলেন, ‎‎যাদের বয়স ১৬ বছর হয়েছে তারা জাতীয় পরিচয়পত্র পেতে নিবন্ধন করতে পারবেন। কিন্তু ভোটার হতে পারবেন না। এছাড়া এনআইডি হারিয়ে গেলে নতুন কার্ড তুলতে এখন থেকে আর থানায় জিডি করতে হবে না। ইসি সচিব আরও জানান, ‎রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন চলে এসেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) কমিশনে উপস্থাপন করা হবে। আখতার আহমেদ বলেন, ‎আইন মন্ত্রণালয়ে প্রতীকের তফসিলের ভেটিং হয়ে দ্রুত আসবে আশাবাদী নির্বাচন কমিশন। ‎‎পোস্টাল ব্যালটে ভোটের নিবন্ধনের জন্য এপস তৈরি করা হচ্ছে। প্রবাসীরা আগামী নির্বাচনে ভোট দেবেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন