বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি এমন উন্নয়ন করেছে যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে: ইকবাল হাসান মাহমুদ টুকু,
logo

এমন উন্নয়ন করেছে যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে: ইকবাল হাসান মাহমুদ টুকু,

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশে এমন উন্নয়ন করেছে যে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেদিন গণভবনের বারা ভাত শেখ হাসিনার কপালে জোটেনি।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে শহরের বেলটিয়া এলাকায় জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, জনগণ শেখ হাসিনাকে উৎখাত করেছে। রিযিকের মালিক আল্লাহ। যেখানে তোমার রিযিক রেখেছে সেখানেই তুমি যাবে, তুমি কিছু করতে পারবে না। হাসিনা বলতো না যে এটা আমার বাপের দেশ। আল্লাহর সাথে তিনি পাল্লা দিয়েছিলেন কিন্তু শেষ খাওয়াটা তার বাংলার মাটিতে আর খাওয়া হয় নাই।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দেয়, আমরাও নেতৃত্ব দিয়েছি। এবারও ছাত্ররা নেতৃত্ব দিয়েছে কিন্তু মাঠ তৈরী করে রাজনীতিবিদরা। মাঠ তৈরী হয় বলে সেই মাঠে যুবকরা খেলতে পারে। মাঠ তৈরী হয় বলে যাদের যুদ্ধে যাওয়ার সময় তারা যুদ্ধে যেতে পারে। বিএনপি ১৬ বছর এই পরিস্থিতি তৈরী করেছিল। তাই গণঅভ্যুত্থানে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ। 
এতে উদ্বোধকের বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। 

প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ এস এম আব্দুল হালিম, কেন্দ্রীয় বিএনপির সহ-জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, কেন্দ্রীয় বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, সদস্য সুলতান মাহমুদ বাবু ও শামসুজ্জামান মেহেদী প্রমুখ। 

প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে 
ফরিদুল কবির তালুকদার শামীমকে সভাপতি ও আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক এবং লোকমান আহাম্মেদ খান লোটনকে সিনিয়র সহ-সভাপতি, শামীম আহমেদ ও শহিদুল হক খান দুলাল এবং মো. লিয়াকত আলীকে সহ-সভাপতি, খন্দকার আহসানুজ্জামান রুমেলকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, সাজ্জাদ হোসেন পল্টন ও মোস্তাফিজুর রহমান আরমানকে যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. ফিরোজ মিয়া ও শফিকুল ইসলাম খান সজীব এবং আরিফ হোসেন বাহাজকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছর মেয়াদি ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

ত্রি-বার্ষিক সম্মেলনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

খুঁজুন