বিক্রমপুর চাঁদের হাটের স্থপতি ও বিশিষ্ট সাংবাদিক এমদাদুল হক পলাশ এর ৭০ তম জন্মবার্ষিকী উপলক্ষে নানান আয়োজনে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৬ ডিসেম্বর দিনব্যাপী উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী বিক্রমপুর চাঁদের হাট সংগঠনের আয়োজনে বিক্রমপুর চাঁদের হাট পাঠাগার আঙ্গিনায় অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মাদ জমির হোসেন।
জন্মবার্ষিকী উপলক্ষে এমদাদুল হক পলাশ এর লেখা স্মারকগন্থ পলাশ কথার মোড়ক উন্মোচন করা হয়।
এমদাদুল হক পলাশ এর ৭০ তম জন্মবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব রমজান মাহমুদ ও প্রগতি লেখক সংঘের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মুজিব রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিক্রমপুর চাঁদের হাট সংগঠনের সাধারণ সম্পাদক মুফতী আহমেদ।
অনুষ্ঠানে কেন্দ্রীয় চাঁদের হাট সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ,উদযাপন কমিটির আহ্বায়ক পিয়ার মোহাম্মদ, বিক্রমপুর কে বি কলেজের অধ্যক্ষ সুমন্ত্র রায় সহ কবি,লেখক,সাহিত্যিক,শিক্ষক ইমাম ছাত্র এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব