বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি এম. কে. আনোয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ
logo

এম. কে. আনোয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

আজ (আগামীকাল ২৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রীপরিষদ সচিব ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস/হোমনা-মেঘনা) আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম এম. কে. আনোয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। 

প্রশাসনিক অঙ্গনে সততা, নিষ্ঠা ও দক্ষতার প্রতীক হিসেবে খ্যাত এম. কে. আনোয়ার স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে প্রশাসন ও রাজনীতিতে সমানভাবে অবদান রেখে গেছেন। তিনি মন্ত্রীপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে রাজনীতিতে যোগ দেন এবং বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে আসেন। জনপ্রিয় এই নেতা হোমনা-তিতাস ও হোমনা-মেঘনা এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎসহ সকল জনসেবামুখী উন্নয়নে অনন্য ভূমিকা রাখেন।

এ উপলক্ষে পরিবার ও হোমনা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের উদ্যোগে আজ দোয়া মাহফিল, কুরআনখানি ও স্মরণসভা অনুষ্ঠিত হবে।

স্থানীয়রা জানান, এম. কে. আনোয়ারের নাম উচ্চারিত হলে আজও এলাকার মানুষের মনে ভেসে ওঠে একজন সৎ, নির্লোভ ও নিবেদিতপ্রাণ মানুষের মুখচ্ছবি। যনি জনসেবাকে জীবনের আদর্শ হিসেবে নিয়েছিলেন।

মরহুম এম. কে. আনোয়ারের পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফেরাত কামনায় সকলকে দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন