বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা এক্সপ্রেসওয়েতে বিকল পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১ আহত ৪
logo

এক্সপ্রেসওয়েতে বিকল পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১ আহত ৪

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ফ্লাইওভারে বিকল মুরগীবাহী পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. রবিউল ইসলাম (৪৩)। আহতরা হলেন,রিথিকা আক্তার (২৫), নেহা আক্তার (২৬), মো.রাব্বি (২৬) ও মো. রানা (২৭)। তাঁরা সবাই ঢাকার বাসিন্দা এবং একে অপরের
WhatsApp Image 2025-09-28 at 2.56.24 PM.jpeg 31.51 KB
আত্মীয়-স্বজন।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঢাকার বাসা থেকে মাওয়া ঘুরতে যান তাঁরা। ভোরে ফেরার পথে প্রাইভেটকারটি ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা মুরগীবাহী একটি পিকআপকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং পাঁচজন আরোহী আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো.দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত

ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন