বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় এইচএসসির স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ
logo

এইচএসসির স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ

আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ২২ এবং ২৪ জুলাইয়ের স্থগিত এইচএসসি পরীক্ষা একই দিনে নেওয়া হচ্ছে না। স্থগিত পরীক্ষাগুলো আলাদা দিনে নেওয়ার জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে।

আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে ঢাকা আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিনের সইয়ে পরিবর্তিত সময়সূচি জানানো হয়।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, স্থগিত হওয়া ২২ জুলাইয়ের পরীক্ষা হবে আগামী ১৭ আগস্ট। আর ২৪ জুলাইয়ের পরীক্ষা হবে ১৯ আগস্ট।

এর আগে দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, ২২ এবং ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একইদিনে হবে। ২২ জুলাইয়ের পরীক্ষা হবে সকালে হবে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকেলে হবে।

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসএসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

অন্যদিকে কুমিল্লা শিক্ষাবোর্ডের ১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১২ আগস্ট এবং ঢাকা শিক্ষাবোর্ডের অধীন গোপালগঞ্জ জেলার ১৭ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১৪ আগস্ট নেওয়া হবে।

এ ছাড়া ব্যবহারিক বিষয়গুলোর পরীক্ষা ২১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে সম্পন্ন করে ৩ সেপ্টেম্বরের মধ্যে ব্যবহারির পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রি করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তাঁর প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্র রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে। আর ১৯ আগস্টের প্রকৌশল অঙ্কন ও ওয়াকর্সশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন