বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা
logo

এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় সরকার মাইলস্টোন স্কুল অ্যন্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায়। স্থগিত এই পরীক্ষা দুইটি একই দিনে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

তিনি জানান, ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকেলে নেওয়া হবে। কাল-পরশুর মধ্যে স্থগিত পরীক্ষা নেয়ার সুনির্দিষ্ট তারিখ জানিয়ে দেবে বোর্ড।

আজ বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ তথ্য জানান।

তিনি বলেন, ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা কবে নেওয়া হবে বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেব। তবে ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে নেওয়া হবে।

রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ২২ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করে সরকার। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে রাত ৩টায় ওইদিনের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের কথা জানায় সরকার। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। মঙ্গলবার দিনভর উপদেষ্টার পদত্যাগ চেয়ে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এসবের মধ্যেই মঙ্গলবার বিকেলের দিকে ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন