বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা এইচএসসি পরীক্ষার হলে ছাত্রদল নেতা! দলীয় পদ থেকে বহিষ্কার!
logo

এইচএসসি পরীক্ষার হলে ছাত্রদল নেতা! দলীয় পদ থেকে বহিষ্কার!

আজ ২৬ জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকে বড়াইগ্রামের সামাজিক যেগাাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম বনপাড়ার ডিগ্রী কলেজে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার একটি হলে দাঁড়িয়ে কিছু একটি নির্দেশনা দিচ্ছেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। অনেকে সমালোচনা করে বলছেন, এইচএসসি পরীক্ষার হলে ছাত্রদলের নেতা নিয়ম ভেঙে ঢুকতে পারে? এ বিষয়ে ছাত্রদল নেতা রাকিবুল ইসলামের অতিঘনিষ্ঠ সোহেল মোল্লা জানান, 'তখনও পরীক্ষা শুরু হয়নি, ছাত্ররা খাতার ওপর রোল ও রেজিস্ট্রেশন নাম্বার লিখছিল, তখনও প্রশ্নপত্র বিতরণ করা হয়নি।

একজন শিক্ষার্থী ভুলে তার রেজিস্ট্রেশন কার্ড বাড়িতে ফেলে চলে যায়। রাকিবুল ইসলাম সেই রেজিস্ট্রেশন কার্ড পৌঁছে দিতে পরীক্ষার হলে গেছে। প্রশ্নপত্র বিতরণের অনেক আগেই সে কেন্দ্র থেকে চলে এসেছে। কেউ একজন এই ছবি তুলে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। 

তবে পরীক্ষার হল পরিদর্শক ও পরীক্ষার হলে উপস্থিত অভিভাবকদের সাথে কথা বলে এ ঘটনার সত্যতা পাওয়া যায়।
অন্যদিকে নাটোর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি মাধ্যমে জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের সিদ্ধান্তক্রমে দলীয় পদ থেকে রাকিব সরদার কে বহিষ্কার করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন