বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ঈদযাত্রায় তীব্র যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
logo

ঈদযাত্রায় তীব্র যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

টানা তিন দিন ধরে ঈদযাত্রা সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকে দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকা থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে দীর্ঘ যানবাহনের সারি দেখা যায়।

সকাল বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও বৃদ্ধি পায়। দূরপাল্লার বাস, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাকের অতিরিক্ত চাপের কারণে মহাসড়কের ওই অংশে যান চলাচল ধীর হয়ে পড়ে। ফলে ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকতে হয় যাত্রীদের।

ভোগান্তিতে পড়া যাত্রীরা জানান, যানজটের আশঙ্কায় ভোরে রওনা দিলেও তারা আটকে পড়েছেন দীর্ঘ সময় ধরে। নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ করেন তারা।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, টোল প্লাজায় ধীরগতিতে যান চলাচল এবং অতিরিক্ত গাড়ির চাপের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত একটি ট্রাক দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন বলেন, অতিরিক্ত যানবাহনের চাপেই সকালে যানজটের সৃষ্টি হয়। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

খুঁজুন