বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা "ঈদুল আযহা'র শুভেচ্ছা জানালেন জামায়াত ইসলামী নাটোর-৪ এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম"
logo

"ঈদুল আযহা'র শুভেচ্ছা জানালেন জামায়াত ইসলামী নাটোর-৪ এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম"

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন তৃণমূল থেকে উঠে আসা জনসাধারণের প্রিয় নেতা জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের জামায়াত ইসলামী মনোনিত এমপি প্রার্থী,  নাটোর জেলা জামায়াতের  সহকারী সেক্রেটারি এবং  মাওলানা মোঃ আব্দুল হাকিম।

বড়াইগ্রাম ও গুরুদাসপুরের মাটি ও মানুষের এই প্রিয় মুখ মাওলানা মোঃ আব্দুল হাকিম ছাত্রজীবন থেকেই ইসলামী আদর্শে বিশ্বাসী হয়ে সততা, ন্যায় এবং কল্যাণের রাজনীতিতে নিজেকে উৎসর্গ করেছেন। ধর্মীয় মূল্যবোধ, সামাজিক শালীনতা ও মানবিকতার প্রতীক হিসেবে এলাকায় তিনি ইতোমধ্যে অগণিত মানুষের আস্থা অর্জন করেছেন। এমপি প্রার্থী হিসেবে নয়, বরং একজন জনসেবক হিসেবেই তিনি বরাবরই মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন।
ঈদুল আযহাকে কেন্দ্র করে বড়াইগ্রাম ও গুরুদাসপুরের প্রতিটি মোড়ে মোড়ে তার শুভেচ্ছা বার্তাসহ ব্যানার ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

মাওলানা আব্দুল হাকিম বলেন— "ঈদুল আযহা কেবল আনন্দের উৎসব নয়, এটি একটি আত্মত্যাগ, সংযম, সহানুভূতি ও আল্লাহর সন্তুষ্টির মহামিলন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা যেন দরিদ্র-দুঃখী, অবহেলিত মানুষের পাশে দাঁড়াই—এই হোক ঈদের অঙ্গীকার।

তিনি আরও বলেন— "আমি রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের কল্যাণে। ক্ষমতা নয়, মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। এই পবিত্র ঈদের দিনে সবাইকে নিয়ে সাম্য, শান্তি আর ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ একটি সমাজ গড়াই হোক আমাদের সংকল্প।

বড়াইগ্রাম ও গুরুদাসপুরের সচেতন জনগণের বিশ্বাস, আগামী দিনে একজন যোগ্য, ধার্মিক, মেধাবী ও মানবিক নেতৃত্ব হিসেবে এই দুই উপজেলার মানুষ মাওলানা মোঃ আব্দুল হাকিমকেই বেছে নেবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন